1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

শরণখোলায় থানা হেফাজত থেকে পলায়ন আসামী ১০ ঘণ্টা পর গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলা থানা পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার আসামি বাইজিদ হোসেন ওরফে আতুর শান্ত থানা থেকে পালিয়ে যাবার ১০ ঘন্টা পর খুলনা জিরো পয়েন্ট থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের একটি দল। ৪ অক্টোবর সকালে সাড়ে সাতটার দিকে শরণখোলা থানা থেকে পালিয়ে যায় আসামী। আসামিকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।

বাগেরহাটে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র বিভিন্ন মাদক মামলার আসামি মো: বাইজিদ হোসেন ওরফে আতুর শান্ত (২২) কে ৩ অক্টোবর বিকালে মাদকসহ আটক করে পুলিশ। আসামি টয়লেটে যাওয়ার কথা বলে হঠাৎ পুলিশকে ধাক্কা মেরে ৪ অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে। অন্য একটি সূত্রে জানা গেছে পুলিশের মোড়লগঞ্জ সার্কেলে এসপি মোঃ আশরাফ উল্লাহ ঘটনার পর শরণখোলা থানায় ছুটে এসেছেন এবং আসামি ধরতে অভিযান শুরু করেছেন।

বাগেরহাটের পুলিশ সুপার আরও জানায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে খুলনা জিরো পয়েন্ট থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে। আসামি বাইজিদকে নিয়ে পুলিশে একটি দল শরণখোলা থানার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com