1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেসওয়াশ জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির অভিযানে মালিক বিহীন ভারতীয় পন্ডস ৭২২ পিচ ফেসওয়াশ জব্দ করা হয়।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের দিক নির্দেশনায় শনিবার রাতে ঝিনাইগাতীর কংশা ইউনিয়নের তাওয়াকুচা গজারীবাগান সংলগ্ন মায়াবি লেক নামক এলাকায়
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ব্যান্ডের পন্ডস ৭২২ পিচ ফেসওয়াশ জব্দ করে।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো, আতিয়ার রহমান রবিবার দুপুরে মালামাল জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ৭২২ পিচ পন্ডস ফেসওয়াশের সিজার মূল্য ২ লক্ষ ৮৮ হাজার ৮ শত টাকা। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধ বিজিবি তৎপর রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com