1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় বিশ্ব শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নকলা (শেরপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, প্রতিনিধিবৃন্দ, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মানোন্নয়নে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব নয়। এজন্য প্রত্যেক শিক্ষককে দায়িত্বশীল, সৃজনশীল ও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।

সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা খুব শিগগিরই কার্যকর করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com