1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে হ্যান্ডবল ফাইনালে জাদিডংয়ের জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বান্দরবান : বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের আয়োজনে জাদিডং যুব সংঘ ও উজানী পাড়ার মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বৃষ্টিকে উপেক্ষা করে দুই দলের খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল মাঠ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জাদিডং যুব সংঘ ১৬-১৪ গোলে উজানী পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় মংসাপ্রু, সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সহসভাপতি খিংসাইন মং, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সদস্য হ্লানুসিং, সদস্য সাইন সানই নুসহ অনেকে।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com