1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ 

  • আপডেট টাইম :: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৯৬ টি প্রাথমিক বিদ্যালয়,৬০ টি মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসায় ও স্থানীয় জনসাধারণের মাঝে ১৬ হাজার ২ শত বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (চতুর্থ পর্যায়)শীর্ষক প্রকল্পের উদ্যোগে সোমবার দুপুরে শ্রীবরদী সরকারী নার্সারি প্রাঙ্গনে গাছের এসব চারা বিতরণ করা হয়। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো,সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর। এসময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো,আব্দুল্লাহ রানা,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী,পরিবেশ কর্মী ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন। বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো, সুমন মিয়া জানান “আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেড়া, আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অড়বড়ই, চাপালিশ,পলাশ, শিমুল,গর্জন,গাদিলা, অর্জুন ইত্যাদি প্রজাতির প্রায় ১৬ হাজার ২ শত চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com