1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তারের কারাদণ্ড ও ফার্মেসিকে অর্থদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে খোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধেÍারই ছেলে ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম শহরের ছিটপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও খোরশেদ আলম এর ছেলে সালমান সাদিক।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ওষুধ প্রশাসনের তত্ত¡াবধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘ সময় ধরে খোরশেদ আলম শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খোলে প্রতিনিয়ত ডাক্তার সেজে রোগী দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com