1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশকালে দুই মানব পাচারকারীসহ ২৪ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশকালে মানব পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। তবে মানব পাচারকারী চক্রের মূল হোতা পালিয়ে গেছে। এছাড়াও এদের পরিবহনের অপরাধে চার সিএনজি চালকসহ সিএনজিগুলোও জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সমশ্চুড়া দশ নাম্বার এলাকার গজারি বাগান থেকে তাদের আটক করে হলদীগ্রাম বিওপি’র সদস্যরা।
৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে তারা স্বীকার করেছেন। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্না যাওয়ার পরিকল্পনা করেছিলেন। জনপ্রতি ৫ হাজার টাকা করে দালাল চক্রকে প্রদান করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন বলেও জানান তারা।
বিজিবি জানায়, আটক দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com