1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে দুটি কাপড়ের দোকান, একটি খাবারের হোটেল, একটি ফার্মেসী ও একটি মনোহারী দোকান রয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশন এলাকার বটতলা মোড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন মোড়ের মিতালী ঘাগ্রার সিলসি বস্ত্রালয় থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে পাশ্ববর্তী খোরশেদ আলমের ‘ভাই ভাই’ খাবারের হোটেল, জমশেদ আলীর ‘আল্লাহ সাফি’ ওষুধের ফার্মেসী, প্রজাপতি সাংমার কাপড়ের দোকান ও বন্দনা চাম্বুগং এর মনোহরী দোকানে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই ভয়াবহ অগ্নিকান্ডের লেলিহান শিখায় পাশাপাশি থাকা ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুৃণ নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের লোকজন দেরী করে এসেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনসাপেক্ষে সরকারীভাবে সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com