1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতি পূরনের চেক প্রদান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা রেঞ্জ কার্যালয়ে ৯ই অক্টোবর বৃহস্পতিবার সকালে হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতি পূরনের চেক প্রদান করা হয়।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার,মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো: দেওয়ান আলী,রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল করিম,ওয়াল্ড-লাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আলামিন, সমশ্চুড়া বিটের বিট অফিসার মো: কাউছার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক,পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন রেসপন্স টিমের সাংবাদিক রবিউল ইসলাম মুন্ডল, ইউপি সদস্য মো: আনছারুল ইসলাম মেম্বার, ই আর টি সদস্যসহ মধুটিলা রেঞ্জের স্টাফবৃন্দ প্রমুখ।

মোট ১৯ জনকে ৪ লাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। হাতি যাদের ধান খেয়েছে নষ্ট করেছে এমন ক্ষতিগ্রস্ত কৃষক এবং হাতির আক্রমণে পা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক তুলে দেওয়া হয়। বিতরণকালে উপস্থিত বক্তরা সবাইকে হাতি ও মানুষের সহাবস্থান বজায় রাখার পরামর্শ দেন এবং মানুষ ও হাতির উভয়ের যেন ক্ষতি সাধন না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উপযুক্ত তথ্য উপাত্ত নিয়ে নিয়ম অনুযায়ী,যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে পরবর্তীতে ক্ষতি পূরন নেওয়ার জন্য বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com