1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় করোনা আক্রান্ত ৪৫ জনের মধ্যে ৪০ জন সুস্থ

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় করোনা আক্রান্ত ৪৫ জনের মধ্যে এর আগে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ও ১জন মৃত্যু বরণ করেছেন। আইসোলেশনে থাকা বাকী ১৪ জনের মধ্যে আরও নতুন করে ১০ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আজ শনিবার সকাল সারে এগারটায় এদের ছাড়পত্র প্রাদান করা হয়।
ছাড়পত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ মজিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্যাথলজি বিভাগের ইনচার্জ, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবু কাউছার ছিদ্দিকী (বিদ্যুৎ), আইএমসিআই বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রিয়াদ হাসান ও নাজলী সুলতানা।
আজ যাদের ছাড়পত্র প্রদান করা হলো তারা হলেন- নারায়নখোলা এলাকার নৌমি, কাজাইকাটা গ্রামের সেনা সদস্য জাহিদুল আলম, বিবিরচর গ্রামের সুরেশ রবিদাশ, গৌড়দার গ্রামের উজ্জ্বল মিয়া, সমাজ সেবা অফিসের এসএম মোফাখারুল আলম ও হারুনুর রশিদ, নকলা বাজারের কৃষ্ণ কান্তি রায়, কামারপট্রি (গ্রীনরোড) এলাকার তুহিন, রফিকুল ইসলাম খান ও শ্যামল কর্মকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com