1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : “আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি-সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা মেঘমালা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচলা সভায় শিক্ষক নাজমুন নাহার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবির, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকসহ কন্যাশিশু অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com