1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নরসিংদীতে প্রবাসীর বাড়িতে চুরি, ল্যাপটপ ক্যামেরাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরাসহ কিছু প্রসাধনী সামগ্রী ও জামাকাপড় উদ্ধার করা হয়। ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে এবং রানা মিয়া একই গ্রামের মোন্তা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামের এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে, পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করলে, চুরি হওয়া মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com