1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ অসুস্থ ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বগুড়া : বগুড়ায় দুর্গাপূজার দশমীতে ‘বিষাক্ত মদপানে’ অসুস্থ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮) নামের এক যুবক। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মারা যান আব্দুল মানিক (২৫) ও বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে, বৃহস্পতিবার মারা যান নাছিদুল ইসলাম (২৭) ও মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০)।

মৃতরা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বেলতলা এলাকায় একত্রে কয়েকজন মদপান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

তবে তারা ঠিক কী ধরনের মদ পান করেছিলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তারা নকল বা বিষাক্ত মদ পান করেছিরেন, যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর বেলতলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় নকল মদ তৈরির একটি গোপন সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয়। তবে বিষয়টি এখনই খতিয়ে দেখা জরুরি বলে মনে করছে সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com