1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

তালাকের জেরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গাজীপুর : গাজীপুরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪নং ওয়ার্ডের মালেকেরবাড়ী পশ্চিম পার্শ্বে শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে জিহাদ ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোসা. সোহেলা খাতুন (৪২) তিনি শেরপুরের নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের কন্যা। তিনি শরীফপুর এলাকার কবির ম্যানেজারের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জননী সোহেলা খাতুন পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। বিয়ের পর থেকে তারা একই বাসায় ভাড়া থাকেন। দাম্পত্য জীবনে তারা প্রায় সময় ঝগড়া ঝাটি করতেন।

স্বামীর সঙ্গে স্ত্রী সোহেলা খাতুনের বনিবনা না হওয়ায় গত ৩-৪ দিন পূর্বে স্ত্রী সোহেলা তার স্বামী মো. কালু শেখকে তালাক দেন। তালাকের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোসা. সোহেলা খাতুনকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে কালু শেখ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুত্বর আহত সোহেলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলেই সোহেলা খাতুন মারা যান।

গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com