1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিবচরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ১০

  • আপডেট টাইম :: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মাদারীপুর : মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাস ও কাভার্ডভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদ। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com