1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নাটকের টাইটেল গানে প্রতীক হাসান

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

বিনোদন প্রতিনিধি : অকাল প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। বাবার মতোই সুরেলা মিষ্টি গায়কি তার। এরইমধ্যে বেশ কিছু গান দিয়ে তৈরি করে নিয়েছেন গ্রহণযোগ্যতা। অডিও গানের পাশাপাশি প্রতীক গান করেছেন চলচ্চিত্র ও নাটকে। সাফল্যের পথচলায় এবার তিনি আদিবাসী মিজান পরিচালিত সাত পর্বের ধারাবাহিক ‘মেষরাশি’ ও একক ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ক্রাউন মিউজিকের ডিজিটাল ষ্টুডিওতে গান দুটির রেকর্ডিং হয়েছে।
দর্শকপ্রিয় গীতিকার শোয়েব চৌধুরীর কথায় ‘মেষরাশি’ গানের সুর করেছেন রাকিব আহমেদ ও ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের কথা ও সুর করেছেন শোয়েব চৌধুরী। গান দুটির সঙ্গীত আয়োজন করেছেন রানা আকন্দ। এরইমধ্যে নাটক দুটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। আসছে ঈদে দুটি বেসরকারী চ্যানেলে একঝাঁক তারকা শিল্পী অভিনীত নাটক দুটি প্রচারিত হবে।
নতুন গান প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘দীর্ঘ দিন ধরে ঘরবন্দি। লকডাউনের কারণে নতুন কোন গানে কন্ঠ দেওয়া হয়নি। তবে আসছে ঈদের দুটি নাটকের গানের জন্য প্রস্তাব পাই। গানের কথাগুলো অসম্ভব ভালো লেগেছে। ভালোলাগা থেকে গান দুটি করা। স্বাস্থ্যবিধি মেনে কাজটি হয়েছে। ক্রাউন মিউজিকের ষ্টুডিও পরিস্কার ও পরিছন্ন পরিবেশ। আমার বিশ্বাস দর্শকও গান দুটি পছন্দ করবে।’

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com