1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ঝিনাইগাতীতে ব্রিজ নির্মাণে সুবিধা পেলেও ক্ষতির মুখে ৮ পরিবার: বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের

  • আপডেট টাইম :: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২নং ধানশাইল ইউনিয়নের দক্ষিণ বাগেরভিটা গ্রামে-মোহনগঞ্জ বাজারের পূর্ব দিকে সড়কে আব্দুল মান্নানের বাড়ি সংলগ্ন একটি ভাঙা স্থানে সরকারিভাবে ব্রিজ নির্মাণ কাজ চলছে। এই উন্নয়ন প্রকল্পে এলাকায় যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটলেও, বিপদের মুখে পড়েছেন ব্রিজসংলগ্ন পশ্চিম তীরের অন্তত ৮টি পরিবার। নদীর গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

শনিবার (১১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহনগঞ্জ বাজারের পূর্বদিকে মৃত জামাল উদ্দিনের ছেলে অসহায় ও হতদরিদ্র কৃষক আব্দুল মুন্নাফ (৬৫), আব্দুল মান্নান (৬০), আব্দুল আজিজ (৫৫), আব্দুল হাকিম (৫০)সহ আরও চারটি পরিবারের বসতবাড়ি নবনির্মাণাধীন ব্রিজের পশ্চিম তীরঘেঁষে অবস্থিত। দীর্ঘদিন ধরে বসবাসরত এসব পরিবার এখন নদীভাঙনে রয়েছেন ভয়াবহ ঝুঁকিতে।

অসহায় আব্দুল মান্নান বলেন, প্রায় দুই বছর আগে এই সড়কের ভাঙা স্থানে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এতে মোহনগঞ্জ বাজার থেকে পূর্বদিকে আহমদনগর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু ব্রিজের পশ্চিমপাড়ে আমাদের বাড়িঘর এখন নদীর গর্ভে বিলীন হওয়ার উপক্রম। প্রতিদিনই আমরা আতঙ্কে থাকি—কখন ঘরবাড়ি নদীতে ভেঙে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরু হওয়ার আগে প্রাথমিকভাবে স্থল জরিপ করা হলেও নদীতীর রক্ষার কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে, উন্নয়ন প্রকল্পটি একদিকে যেমন মানুষের চলাচলে সুবিধা আনছে।

অন্যদিকে কিছু পরিবারের জন্য সেটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসময় তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্রিজের পাশাপাশি যদি পশ্চিম তীরে বেড়িবাঁধ বা প্রটেকশন ওয়াল নির্মাণ করা হয়, তাহলে আমাদের বসতভিটা রক্ষা পাবে। আমরা সরকারের কাছে সেই দাবি জানাই।

স্থানীয় সমাজসেবক জিন্নাত আলী, ইব্রাহিম (৫০) নিজাম উদ্দিন (৪০), নাজমুল হাসান উজ্জ্বল (৩৫), মিলন মিয়া (৩০) সহ আরও অনেকে বলেন, বাগেরভিটা মোহনগঞ্জ বাজার থেকে আহমদনগর সড়কটি এলাকায় বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়। তাই ব্রিজটি নির্মিত হলে একদিকে যেমন উন্নয়ন ত্বরান্বিত হবে, অন্যদিকে তীরবর্তী পরিবারগুলোকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়াই এখন সময়ের দাবি।

উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত। বাড়িঘর যাতে নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে এলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com