1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

নকলায় হামদ-নাত-কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কেরাত, হামদ-নাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার উপজেলার উরফা ইউনিয়নের আওতাধীন লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে সকাল থেকে দিনব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ওই মাদ্রাসার সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো।

মাদরাসার ছাত্র ইমরুল কায়েস এর সঞ্চালনায় মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, তারাকান্দা বাইতুল উলুম মাদরাসার মুহতামীম মুফতি মুখলিছুর রহমান, মাদরাসার সহ সভাপতি শরিফুল হক আকন্দ, বাবর আলী মাষ্টার, আব্দুল আওয়াল মন্ডল, জয়নাল আবেদিন, মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা, সহকারী শিক্ষক আজিজুল হক, সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন, আমানুল্লাহ আসিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ও অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com