1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

থানচিতে মাহাঃওয়াগ্যোই পোওয়েঃ উৎসবের সমাপ্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বান্দরবান : চারদিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, বৌদ্ধ ভাবধারার শুদ্ধি ও লোকজ ঐতিহ্যের রঙিন সমন্বয়ে শেষ হলো পাহাড়ি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “মাহাঃওয়াগ্যোই পোওয়েঃ” বা প্রবারণা পূর্ণিমা।

বৃহস্পতিবার( ৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এ রথযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

বান্দরবানের থানচি উপজেলাজুড়ে উৎসব চলাকালীন ছিল আনন্দ, ভক্তি ও ঐক্যের। শতশত নারী-পুরুষ পূজারী, ভিক্ষু ও ভক্তদের অংশগ্রহণে সাজানো হয় বৌদ্ধ বিহার, প্রার্থনা স্থল ও পূজামণ্ডপ। রঙিন আলোকসজ্জা, ফুলে সজ্জিত মণ্ডপ ও প্রার্থনার সুরে ভরে ওঠে পাহাড়ের পরিবেশ। এবারের প্রবারণায় থানচির প্রতিটি এলাকায় দেখা গেছে ব্যতিক্রমী আয়োজন। সীমান্তবর্তী বড় মদকে পালিত হয়েছে ঐতিহ্যবাহী ‘কল্প জাহাজ’উৎসব, যা বৌদ্ধ ধর্মে জীবনের নৌযাত্রা ও শুভাশীষের প্রতীক হিসেবে বিবেচিত।

অন্যদিকে বলীপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয় বর্ণিল “রথযাত্রা” এবং অরহৎ উপগুপ্তের উদ্দেশ্যে নদীতে “ক্রাছিঃমি” নামে পরিচিত হাজার বাতি প্রজ্বলনের মনোমুগ্ধকর আয়োজন যা আকাশে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক মুগ্ধকর দৃশ্য।

উপজেলা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির আয়োজনে শেষ দিনে থানচি কলেজ মাঠ থেকে শতশত পূজারীর অংশগ্রহণে ধর্মদেশনা ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। পরে থানচির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পবিত্র সাংঙ্গু নদীতে প্রতীকী রথ বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাত্রিবেলা চলে রাতব্যাপী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। পাহাড়ি শিল্পীরা পরিবেশন করেন ধর্মীয় সংগীত, নৃত্য, প্রার্থনাগীতি ও বৌদ্ধ ধর্মীয় গল্পভিত্তিক নাট্য পরিবেশনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com