1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৮০ বস্তা চাল জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকায় একটি রাইস মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাদি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে অবৈধভাবে সংরক্ষণের সময় স্থানীয় গ্রামবাসী আটক করে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালের বস্তাগুলো জব্দ করেন এবং রুহুল রাইস মিলে থাকা গোডাউনটি সিলগালা করে দেন। পরে উদ্ধারকৃত চাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে মজুতের অভিযোগে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com