1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে আটক ২

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে একই গ্রামের এক পরিবারের বিরুদ্ধে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ অভিযুক্ত আক্রাম হোসেনের ছেলে ফজলুল করিম ও ফরহাদ হোসেনকে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গুচ্ছগ্রামের বাসিন্দা রাশিদা বেগমের সঙ্গে একই এলাকার আক্রাম হোসেনের পরিবারের পূর্ব বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে রাশিদা বেগম নিজ ঘরে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী আক্রাম হোসেন ও তার ছেলেরা পূর্ব শত্রুতার জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা রাশিদাকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে শারীরিকভাবে লাঞ্ছিত ও বিবস্ত্র করে মারধর করে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাশিদা বেগমকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন,আক্রাম হোসেন ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে আমার পরিবারের সঙ্গে বিরোধ করে আসছে। তারা পূর্বেও আমার ঘরের মিটার, দরজা ও জানালা জোরপূর্বক নিয়ে গেছে। তাদের ভয়ে আমি সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয়রা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন,দুইজনকে আটক করা হয়েছে এবং লিখিত অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com