1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জে বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল চুরি অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নেয়।

স্থানীয়রা জানায়, আব্দুস সামাদের ছেলের বৌভাত অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় দুষ্কৃতকারীরা বাড়ির ভেতর ঢুকে কৌশলে চেতনানাশক ছিটায়। একপর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা দরজা ভেঙে আলমারিতে রাখা টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com