1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খুলনায় শিশু জিসান হত্যায় জড়িত ফয়সলের বাড়িতে ভাঙচুর-আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

খুলনা : খুলনার দিঘলিয়ায় ৭ বছরের শিশু জিসানকে নির্মম হত্যার সঙ্গে জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।রোববার (১২ অক্টোবর) দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জিসানের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে রোববার ফয়সালসহ তার বাবা-মাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার বাবা জিএম হান্নান (৫২) ও মা মাহিনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল কালবেলাকে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাবার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল, তার বাবা জিএম হান্নান ও তার মা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এদিকে শিশু জিসানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা নিষ্পাপ শিশু জিসানকে ফয়সাল ও তার বাবা হান্নান এবং তার পরিবার কর্তৃক নির্মমভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক তিনটার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জিসান নিখোঁজ হয়।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো বস্তার ভেতর থেকে শিশু জিসানের মরদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com