1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শেরপুরের সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় ফেস ওয়াশ জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র)অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়েছে। রবিবার (১২অক্টোবর) দুপুরে উপজেলার খাড়ামোড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি টহল দল দুপুর ১২ টার দিকে খাড়ামোড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে ভারতীয় পন্ডস ফেস ওয়াশ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারীরা। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ হাজার ৩ শত ৪ পিস ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com