1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বকশীগঞ্জে গাছে বেঁধে মারধর ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

‎‎সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : ‎বকশীগঞ্জ শহরের চরকাউরিয়া পাখিমারা এলাকায় গাছে বেঁধে মারধর করে জোরপূর্বক জমি দখল, ভাংচুর ও উল্টো মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক পরিবার।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় ভুক্তভোগী হুমায়ুন মিয়া ও তার পরিবার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হুমায়ুন মিয়া পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। কিন্তু তার সহোদর ভাই সবুজ মিয়া (৫০)সহ শফিকুল ইসলাম (৪৩), স্বাধীন (২২), সেলিম মিয়া (৪০), জাহানারা বেগম (৪০), মিল্লাত মিয়া (৪০), ফুলেরা বেগম (৫০), শাহিদা বেগম(৩০) ও স্বর্ণালী বেগম (২৮) গত শুক্রবার বেলা এগারোটার দিকে জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে তারা হুমায়ুনের বাড়ি ভাঙচুর এবং তাকে ও তার পরিবারকে গাছের সাথে বেঁধে মারধর করে। শুধু তাই নয়, জমিতে থাকা গাছপালা নষ্ট করে এবং ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরে লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

‎এখন প্রভাবশালী ওই চক্র ঘটনা আড়াল করতে উল্টো তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি নিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এছাড়াও প্রতিপক্ষ প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে জীবনের নিরাপত্তা দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com