1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন,আকতার হোসেন,মাহবুল,আব্দুল মজিদ, রিপন মিয়া,রবিউল ইসলাম, হারুন আর রশিদ,মোস্তফা, মামুন ও আছর উদ্দিন। এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের,আছর উদ্দিনকে ২৫ দিনের এবং বাকি ৭ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,সরকারি ভাবে বালু মহাল বন্ধ থাকায় সম্প্রতি উপজেলার কালঘোষা ও গজনী বিটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।
এ অবস্থায় সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু ও চালকসহ ১০ টি অটোভ্যান এবং একটি ট্রলি আটক করা হয়। পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার লঙ্ঘন ও ১৫(১) ধারার অপরাধে উল্লিখিত ৯ ব্যক্তিকে দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের পরে প্রিজনভ্যানে করে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল আমিন।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com