1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতিতে গৃহবধুকে পালাক্রমে গণধর্ষণ : দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীর পাহাড়ে জঙ্গলে নিয়ে এক গৃহবধুকে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে অন্যদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধর্ষণের শিকার গৃহবধু (২৭) শেরপর সদর উপজেলার মোবারকপুর গ্রামের দুই সন্তানের জননী।
জানা গেছে, শনিবার দুপুরে ওই গৃহবধু শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের খালাতো ভাই মাসুদের সাথে গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে বের হন। পথিমধ্যে বাকাকুড়া গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছলে স্থানীয় কতিপয় বখাটে ওই গৃহবধূকে ইজিবাইক থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পরপরই খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষিতাকে উদ্ধার ও ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে খোকন মিয়া (২৬) ও শহীদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২০)।
এদিকে বিকেলেই শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সহকারী পুলিশ সুপার শেরপুর সদর সার্কেল আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপর আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপর রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com