1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নাচোল উপজলোর ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত রোববার তরিকুল নামে আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরেই মঙ্গলবার আমিনুলের সমর্থকরা তুহিন-খোকনের সমর্থকদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

এদিকে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের নেতারা। তারা বলছেন স্থানীয় বিরোধের জের ধরে এই সংঘর্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com