1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি :চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জেলার কর্মরত সাংবাদিকরা।

বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাৎ-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনাগুলো শুধু সাংবাদিকদের নয়, মুক্ত গণমাধ্যমের ওপরও হামলা বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যদি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, তবে সারাদেশে সাংবাদিক সমাজকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশ নেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির, দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট সহ বান্দরবান জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com