1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ফসলের জমিতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের সামজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,নিজের চাষকৃত ফসলের জমিতে সেচের পানি দিতে যান আব্দুর রশিদ। এ সময় সেচ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো.সোবহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কৃষক আব্দুর রশিদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com