1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর):”বৃক্ষরোপণ করি, সমাজকে সবুজায়ন করে গড়ে তুলি” স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ শতাধিক বৃক্ষরোপণ করেছে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’। ১৪ অক্টোবর মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপণ করা হয়।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা হাজী ফরহাদ হোসেনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ফল ও ফুল গাছ রোপণ করে সংগঠনটির সদস্যরা।

এসময় আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফের সভাপতিত্বে এসময় সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য আকাশ, আশিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com