1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী সরকারি কলেজে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শ্রীবরদী সরকারি কলেজ গেইটে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। তিনি বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টার নির্দেশনা মোতাবেক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শ্রীবরদী সরকারি কলেজে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কলেজ গেইটে প্রবেশের সময় কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা নেওয়া হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার দ্রুত নিশ্চিত করা যাবে।

তিনি আরো বলেন, খাতায় হাজিরা নিতে গেলে ১০-১৫ মিনি সময় চলে যেতো। স্ক্যানারের মাধ্যমে হাজিরা নেওয়া শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে বেশি সময় পাঠদান করতে পারবে। এছাড়াও ৩২টি সিসি ক্যামেরা দ্বারা ক্লাসরুম সহ কলেজ ক্যাম্পাস সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এসময় প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তাউহিদুল আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের সার্বিক উন্নয়ন, পরিবেশ, পাশের হার বৃদ্ধি ও পড়াশোনর মান উন্নয়নে কলেজ কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com