1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বরগুনায় মা ইলিশ রক্ষার অভিযানে নৌকা, মাছ ও জাল জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বরগুনা : ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ রক্ষায়’ সরকার ঘোষিত ২২ দিনের সারাদেশ ব্যাপী নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, মাছ ও একটি নৌকা জব্দ করেছে কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার (১৫ অক্টোবর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসআই মাহমুদুর রহমান ও এএসআই নূরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এএসআই নূরুল ইসলাম জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের লক্ষ্যে সরকার ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিষখালী নদীতে মাছ ধরার চেষ্টা চালাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা, প্রায় ৮ হাজার মিটার অবৈধ জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালায়। এতে জাল, মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com