1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: “হাত ধোওয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন, গরজড়িপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com