1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সীমান্তে বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র পৃথক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গজ কাপড় জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে গোবরাকুড়া ও গজনী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা এসব পণ্য আটক করেন।

অভিযানে ৮০৩ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে,একটি নোকিয়া বাটন মোবাইল, একটি গ্রামীণ সিম ও ৯৬ মিটার গজ কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল,তবে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় তা ব্যর্থ হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com