1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাক হেল্পারের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে বসে আসার পথে রাস্তায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে মারা গেছে এক ট্রাক হেল্পার আল আমিন (২৫)। রোববার (২৮ জুন) রাত নয়টার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডের নালিতাবাড়ীস্থ শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানান, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় ক্রয় করে বোঝাইয়ের পর রাত পৌণে নয়টার দিকে গন্তব্যে যাচ্ছিল ঢাকা মেট্রো ট-১৪-৯৪১৪ নং ট্রাক। এসময় ট্রাকের হেল্পার ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল। পথিমধ্যে শেহড়াতলী চৌরাস্তা মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে থাকা পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে সঙ্গেসঙ্গেই ট্রাক হেল্পারের মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে ট্রাক থামিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায় ট্রাক চালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com