1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক লক্ষ বার্মিজ ইয়াবা জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জারুলিয়াছড়ি বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সকাল ১০টার দিকে সীমান্ত পিলার ৪৭/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে, বিওপি হতে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে চিকন পাতা ঝিড়ি এলাকায় (জিআর নং ৩৪১৬৭১, ম্যাপ সীট ৮৪ সি/৩) অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া ১ লাখ পিস বার্মিজ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম. কফিল উদ্দিন কায়েস বলেন,মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com