1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জামালপুরে হত্যা ও মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-১,জামালপুর পৃথক তিনটি অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী,একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একজন মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‌্যাব জানায়,গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো.আলমগীর (২৩) ও মো.রিপন (১৮)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

একই দিন রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার হারিকেন এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিব ওরফে ডিপজল (২০)কে গ্রেফতার করে র‌্যাব-১৪ ও র‌্যাব-১ এর যৌথ দল। পরদিন ১৭ অক্টোবর রাত আনুমানিক ২ টা ২৫ মিনিটে জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com