1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বোরিং করলেই বেরুচ্ছে গ্যাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বোরিং করলেই বেরুচ্ছে প্রাকৃতিক গ্যাস। একে একে তিনটি বোরিং করে পাওয়া গেছে এমন গ্যাসের সন্ধান। ফলে পানীয় জলের ও বোরিংটি চতুর্থ বারের মতো স্থানান্তর করতে হয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট এ গ্যাসের চাপ নিয়ে এলাকায় তৈরি হয়েছে কৌতুহল ও চাঞ্চল্য।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পশ্চিম গাছগড়া গ্রামে এমন গ্যাসের মজুদ পাওয়া গেছে। তবে কি পরিমাণ গ্যাস মজুদ আছে তা নিরূূপণ করা যায়নি।

জানা গেছে, ওই গ্রামের কৃষক নূর মোহাম্মদ গত মঙ্গলবার পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিং শুরু করেন। ৪০ ফুট অতিক্রম করার পর মাটির গভীর থেকে চাপ দেখা দেয়। এসময় বোরিংয়ের পাইপ বারবার উপর দিকে উঠে আসতে চায় এবং পাইপ দিয়ে উপচে পানি উঠতে থাকে। এতে মিস্ত্রীরা বোরিং করতে ব্যর্থ হয়ে প্রায় বিশ ফুট দূরত্বে আরও একটি বোরিং শুরু করেন। কিন্তু এতেও ঘটে বিপত্তি। ফলে দ্বিতীয় বোরিংটির কাজ বন্ধ রেখে আরও প্রায় বিশ ফুট দূরত্বে তৃতীয় বোরিং শুরু করেন। এখানেও ঘটে বিপত্তি। বুদবুদ শব্দে প্রাকৃতিক গ্যাসের চাপ অনুভব হয়, পাইপ উপরে উঠে আসতে চায় এবং ফিনকি দিয়ে পানি উঠতে শুরু করে। পরে বাড়ির পূর্বদিকে আরও একটি বোরিং সম্পন্ন করা হয় বৃহস্পতিবার।

বোরিং মিস্ত্রী জহিরুল ও বিল্লাল জানান, দীর্ঘদিন ধরে আমরা বোরিংয়ের কাজ করি। এ যাবত এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। পরপর তিনটি বোরিং ৪০ ফুট মাটির গভীরে যাওয়ার পর আমরা গ্যাসের চাপে ব্যর্থ হয়েছি। অবশেষে চতুর্থ বোরিং করে সাবমার্সিবল বসানো হয়েছে।

বাড়ির মালিক নূর মোহাম্মদ জানান, বোরিংয়ের গর্ত দিয়ে বুদবুদ শব্দে পানির সাথে বাতাস বের হচ্ছে। ওই বুদবুদের উপরে আগুন জ¦ালালে গ্যাসে ধরে গিয়ে আগুন বেড়ে যায়। এ নিয়ে এলাকায় বেশ কৌতুহল বেড়েছে।

ইউপি সদস্য হযরত আলী জানান, সাবমার্সিবলের বোরিং থেকে গ্যাস বের হচ্ছে। এর আগেও কয়েকবার এ এলাকায় বোরিং করতে গেলে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এসময় তিনি গ্যাসের মজুদ অনুসন্ধান করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com