1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নাটোরে একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নাটোর : নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা-মেয়ে। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন বাবা আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। এর আগে তারা একই বর্ষে এসএসসি পাস করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, বাবা আব্দুল হান্নান পেয়েছেন জিপিএ-৪.৩৩ এবং মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১। বাবা পরীক্ষা দিয়েছেন বাঘা কাকড়ামারী কলেজ থেকে, আর মেয়ে পরীক্ষা দেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন। তখন তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন ও নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পান। এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ও একসঙ্গে পাস করেন।

মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার বয়স নেই প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই ও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় উপজেলার পক্ষ হতে তা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com