
স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকায় গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে ১৯ বোতল ভারতীয় মদসহ হোসাইন কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। হোসাইন কবির বালিজুরি এলাকার মৃত ছোরহক আলী মেম্বারের ছেলে।
ডিবি জানায়, ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে রানীশিমুল ইউনিয়নের বালিজুরী বাজার সংলগ্ন জনৈক মৃত ছোরহক মেম্বারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হোসাইনকে আটক করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির উঠানে গাছগাছালি দিয়ে ঢাকা অবস্থায় চটের বস্তা থেকে ১৯ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদের বোতল উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে হোসাইন, গোলাপ রহমান ও মামুনসহ চক্রটি ভারত থেকে মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।