1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শ্রীবরদীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় নবম শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী সজিব ওরফে সাইফুল (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সজিব শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে অধ্যায়নরত ওই স্কুল ছাত্রীর সাথে সজীবের এক বছর আগে পরিচয় হয়। গত ১৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে স্কুল যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে স্বজনরা তাকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরী করলে ২৩ সেপ্টেম্বর দুপুরে ওই স্কুলছাত্রী আকস্মিক বাড়ি এসে কান্নাকাটি শুরু করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত সজিব তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভনে স্কুলে যাওয়ার পথ থেকে ঢাকায় নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে বিয়ে না করে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনা প্রকাশের পর ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে এসআই শাহজাহান জানান, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সজীব আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com