1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শেরপুর এভার কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শেরপুর : শেরপুরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর আশা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে শেরপুর শহরে এ ঘটনা ঘটে।
প্রসূতি আশা আক্তার সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা এবং শেরপুর শহরে কসমেটিক দোকান পরিচালনাকারী জাহিদ হোসেনের স্ত্রী।

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় আশা আক্তারকে সিজারের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে ডা. লুৎফর রহমান তার অপারেশন করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের পরপরই আশার অবস্থার অবনতি হলে স্বজনরা চিকিৎসকদের জানালেও তারা সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই প্রসূতির মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার পর হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বিকেল ৪টার দিকে ক্ষুব্ধ স্বজন ও সাধারণ মানুষ হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ সুপার, সদর সার্কেলের এএসপি ও সদর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম জানান, এ ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে মূল ঘটনা জানার চেষ্টা করছি। প্রসূতির মৃত্যুতে যারা জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com