1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে বিজিবির সতর্কতা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র) সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা। সহযোগিতা চাইলেন সাংবাদিকদের। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। শনিবার (১৮ অক্টোবর) বিজিবি’র মাল্টিপারপাস সেড সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মেহেদী হাসান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

লে.কর্নেল মেহেদী হাসান বলেন,সম্প্রতি শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র বালু উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করে আসছে। এসব অনিয়ম ঠেকাতে বিজিবি’র নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধে বিজিবি ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে।

তিনি জানান,সীমান্ত এলাকায় বিজিবির মূল দায়িত্ব চোরাচালান প্রতিরোধ হলেও স্থানীয় জনগণের দাবি ও প্রশাসনের নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন বন্ধেও বিজিবি বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত অঞ্চলে বিজিবির টহল দল একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

লে.কর্নেল মেহেদী হাসান আরও জানান,অবৈধ বালু উত্তোলনের কারণে সীমান্ত এলাকার নদী ও কৃষিজমির ক্ষতি হচ্ছে,যা স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে ভূমিক্ষয় ও বন্যা ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিজিবি ২৭.৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। এছাড়া চলমান অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালানপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

লে.কর্নেল মেহেদী হাসান বলেন,আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং জনগণের সম্পদ রক্ষা করা। আমরা চাই,স্থানীয় জনগণ ও সাংবাদিক এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা করুক সঠিক তথ্য দিয়ে ।

তিনি আরও জানান,স্থানীয় প্রশাসন,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে করণীয় ঠিক করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com