1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

টাঙ্গাইলে আ. লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্রসমাজ।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পুনর্বাসন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং অভিযুক্ত চেয়ারম্যানের শাস্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান এবং মাসুদ চেয়ারম্যানের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

বক্তারা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও হত্যা মামলার আসামি মাসুদুল হক মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিচ্ছেন।

তারা দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে বিএনপি নেতা রেজাউল করিম, নিকরাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব আলম বেল্টু, ছাত্রদল সভাপতি আল আমিন প্রামানিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com