1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার অভিযোগ, এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেন।

রাব্বির ভাষায়, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।

তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দুবার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।

রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।

পরে নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, প্রথমেই ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।

তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রাব্বির ব্যবহারে অপমানিত বোধ করছেন, আবার অনেকে বলছেন, হতাশা আর মানসিক চাপে পড়ে এমন কাজ করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com