
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীবরদী সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক শেরপুর-৩ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী মো. নুরুজ্জামান বাদল। ছাত্রশিবির শ্রীবরদী উত্তর শাখার সেক্রেটারী মিজানুর রহমানের সভাপতিত্বে ও শ্রীবরদী কলেজ শাখার সভাপতি ছালেম ইসলাম অনিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনোবিজ্ঞানী ময়মনিসংহ মহানগর শিবিরের সাবেক সভাপতি ড. মোখলেছুর রহমান, ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম, সেক্রেটারী মাজহারুল ইসলাম মিল্লাত, জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের বিতর্ক ও মানবাধিকার সম্পাদক নাহিদ হাসান রাসেল।
এসময় জামায়াত ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আজহারুল ইসলাম মিষ্টার, শ্রীবরদী যুব শাখার সভাপতি আমির হামজা মিষ্টার, ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী সহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।