1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

থানচিতে অস্ত্র ব্যবসায়ী ও সহযোগী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুইজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
আটকরা হলেন- শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) এবং তার সহযোগী রুইহং ম্রো (৬০)। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, বলিপাড়া জোনের জোন কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স সম্প্রতি এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ১৭ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে ওয়েবার ত্রিপুরাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সহযোগী রুইহং ম্রোকে আটক করে।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, একটি মর্টারের গোলার বক্স, দুটি মোবাইল ফোন এবং একটি কৃষি ব্যাংকের চেকবই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত দুজনকে পরবর্তীতে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com