1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সরকারি কর্মকর্তাদের জন্য টেলিমেডিসিন সেবা চালু

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো পরামর্শ ও চিকিৎসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসা নিশ্চিতে সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে।  এজন্য এ হাসপাতালে সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো পরামর্শ/চিকিৎসা সেবাপ্রাপ্তিতে টেলিফোন/মোবাইল সেবা চালু করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো পরামর্শ/চিকিৎসা সেবার জন্য সংশ্লিষ্টদের আটজন চিকিৎসকের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চারজন চিকিৎসক টেলিফোনে চিকিৎসা সেবা দেবেন।  এ সময় ইমার্জেন্সি মেডিক‌্যাল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪৪৩২৫০২), জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫০৩৮৮২৫) এবং মেডিকেল অফিসার ডা. এ কে এম শাহনাওয়াজ (০১৭৭৪০০৩০৪৪) পরামর্শ ও চিকিৎসা দেবেন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (রেফার্ড রোগী) দেবেন অপর চারজন চিকিৎসক।  এ সময় জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪৪৩০৮০৪), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪৪৩০৮২৩) থাকবেন।

তাছাড়া রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি মোবাইল নম্বরে (০১৪০৪৪৩০৮০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com