1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম :: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কক্সবাজার : কক্সবাজার শহরের পর্যটন জোনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাই চক্রের সদস্য বলে ভাষ্য পুলিশের। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম।

রোববার (১৯ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

এর আগে রোববার বিকেলে টাঙ্গাইলের এক পর্যটককে পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ছুরিকাঘাত করে মোবাইলসহ সবকিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার গ্রেপ্তার ৫ যুবক জড়িত বলে ভাষ্য পুলিশের।

গ্রেপ্তাররা হলো, কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ ডিককুলের দুদু মিয়ার ছেলে মো. বাবুল(২৮), পৌরসভার পিটিস্কুল চেয়ারম্যান ঘাটা এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছরা কানাইয়া বাজার এলাকার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলীর কালাপুতুর ছেলে মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০) এবং চট্টগ্রামের সাতকানিয়ার ডেইড্ডি ভুতপারার সরোয়ারের ছেলে বর্তমানে শহরের টেকপাড়া চৌমুহনীর বাসিন্দা ইমরান সরোয়ার ইমন (২৫)।

জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, কক্সবাজারে বেড়াতে এসে রোববার সন্ধ্যার আগে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফুল (২২) নামের এক পর্যটক। তাকে ছুরিকাঘাত করে সবকিছুই ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সাইফুল্লাহ টাঙ্গাইলের বাসাইলের নাহালি এলাকার সিদ্দিক সিকদারের ছেলে। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে তৎক্ষণিকভাবে সদর মডেল থানা পুলিশের একটি টিম সদর থানার একাধিক স্থানে অভিযান চালায়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ছিনতাই চক্রের পেশাদার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এসময় ছিনতাইকারীদের কবল হতে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী পর্যটক সাইফুল জানান, গত শুক্রবার টাঙ্গাইল থেকে কক্সবাজারে আসেন তিনি। রোববার সন্ধ্যার আগে সৈকতের লাবণী পয়েন্টের একটি মার্কেট থেকে জুতা কিনে হোটেলে ফিরছিলেন। সাংস্কৃতিক কেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিতে থাকা কয়েকজন যুবক তাকে ধরে ফেলে। একজন তাকে ডেকে বাড়ি কোথায়সহ নানা ধরনের প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের একজন এসে তাকে পেছন থেকে গলা চেপে ধরে।

তিনি আরও জানান, ধস্তাধস্তির একপর্যায়ে তার পায়েল উরুতে ছুরিকাঘাত করে। এসময় তার হাতে থাকা ফোন নিচে পড়ে গেলে মোবাইলসহ সবকিছু নিয়ে সঙ্গে থাকা সিএনজি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছুরিকাঘাতে রক্তাক্ত সাইফুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com